ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার জেরে শেষ পর্যন্ত অস্কার একাডেমি থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ।
অস্কার প্রদান অনুষ্ঠানে ক্রিস রককে চড় মারার বিষয়টিকে স্মিথ মর্মান্তিক, বেদনাদায়ক এবং অমার্জনীয় বলে উল্লেখ করেছেন। 
তিনি বলেন, যাদের আমি আঘাত করেছি, তাদের তালিকা অনেক দীর্ঘ। এদের মধ্যে রয়েছেন ক্রিস ও তার পরিবার, অনেক বন্ধু ও প্রিয়জন এবং বিশ্বব্যাপী দর্শক ছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা। 
স্মিথ উল্লেখ করেন, তিনি একাডেমির আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অন্যান্য নমিনি এবং বিজয়ীদের উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করেছেন। তাই তিনি বিষাদগ্রস্ত।
স্মিথ বলেন, আমি একাডেমি অব মোশন পিকচাস আর্টস এন্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করছি। 
উল্লেখ্য,অসুস্থ স্ত্রী জাডা পিংকেট স্মিথের কামানো মাথা নিয়ে কৌতুক করায় উইল স্মিথ স্টেজে উঠে রককে থাপ্পড় মারেন, যা অস্কারের জমকালো আয়োজনকে ছাপিয়ে বিশ্বব্যাপী আলোচনার মূখ্য বিষয় হয়ে ওঠে। 
এদিকে থাপ্পাড় মারার মাত্র আধা ঘন্টা পরেই স্মিথ আবারো মঞ্চে ফিরে আসেন। বায়োপিক ‘কিং রিচার্ড’ এ অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে তিনি সেরা অভিনেতার পুরস্কার জেতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat