ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মতিঝিল শাপলা চত্বর, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে, সায়েদাবাদ জনপদ রোড মোড়ে এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকার শহীদ ফারুক রোডের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ এসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
অভিযানে মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক লি: এর পাশে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিসহ এর অভ্যন্তরে অবৈধভাবে স্থাপিত একটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে দক্ষিণ সিটির যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে স্থাপিত লাল-সবুজ পরিবহনের একটি কাউন্টার, সায়েদাবাদ জনপদ রোড মোড়ের ফুটপাত হতে ৫টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা-দোকান ও ১টি অবৈধ পঞ্চায়েত ঘর এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকায় শহীদ ফারুক রোডের উভয় পাশের ফুটপাত হতে ১৫টি অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সায়েদাবাদ জনপদ রোড মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘœ সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, "ফুটপাত দখল করে মানুষের চলাফেরায় বাধাদান এবং রাস্তার শৃঙ্খলা ব্যাহত করায় আজ ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ কাউন্টারসহ প্রায় ২২টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat