ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-১৬
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশব্যাপি করোনা টিকার ক্যাম্পেইন চালানো হবে। এবারে টিকার লক্ষ্যমাত্রা করা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ডোজ। এই ক্যাম্পেইন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে।’
জাহিদ মালেক আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভায় এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এর আগে ২২ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে এবং এই ক্যাম্পেইন সফল হলে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। এতে দেশ আরো বেশি নিরাপদ হবে।’
বুস্টার ক্যাম্পেইন সফল করতে ২য় ডোজের সময়কাল ৬ মাস থাকলেও এখন থেকে ২য় ডোজ নেয়ার ৪ মাস পর  থেকেই বুস্টার ডোজ নেয়া যাবে জানিয়ে জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজের জন্য সুরক্ষা অ্যাপের মেসেজ না থাকলেও ২য় ডোজের সনদ দেখিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে বুস্টার ডোজ নেয়া যাবে।
২৬তম জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, এ বছর ৪ কোটি মানুষকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। আগামী ২০ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরু হবে এবং আমাদের লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ পূরণ করা হবে।
উল্লেখ্য, দেশের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১১ বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২-১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ  ভরা পেটে সেবন করানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat