ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ দুর্গম সাতটি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাতটি গ্রামের প্রায় একহাজার পরিবার বিদ্যুৎ সেবার আওতায় এসেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
রাঙ্গামাটিতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়িতে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের আওতায় বাঘাইছড়ি উপজেলার তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও বাঘাইছড়ি পৌরসভার একাংশের প্রায় একহাজার পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat