ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাঁটুর ইনজুরির কারণে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিস্টার সিটির অভিজ্ঞ স্ট্রাইকার জেমি ভার্দি। লিস্টার বস ব্রেন্ডন রজার্স তথ্য নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে ভার্দি ইনজুরিতে পড়েন।
৩৫ বছর বয়সী ভার্দি এবারের মৌসুমে লিস্টারের হয়ে লিগে সর্বোচ্চ ১০ গোল করেছেন। 
ইউরোপা কনফারেন্স লিগে ফরাসি দল স্তাদে রেনেইয়াসের বিপক্ষে মাঠে নামবে লিস্টার। তার আগে রজার্স গণমাধ্যমে বলেছেন, ‘ভার্দি ছিটকে গেছেন। শেষ ম্যাচে দূর্ভাগ্যজনক ভাবে ভার্দি ইনজুরিতে পড়ার কারনে আগামী কয়েক সপ্তাহ মাঠে থাকতে পারছেন না। এই মুহূর্তে লিস্টারের জন্য যা খুবই হতাশার। আশা করছি তিন থেকে চার সপ্তাহের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবে। ঐদিন ম্যাচের পরে তার হাঁটুতে ব্যথা বাড়তে থাকে। বিশেষ করে তার জন্য ইনজুরিটা দারুন হতাশার। দলের মধ্যে পার্থক্য গড়ে দেবার মূল কারিগরই তিনি।’
প্রিমিয়ার লিগে বর্তমানে ১২তম স্থানে রয়েছে লিস্টার সিটি। রোববার পরবর্তী ম্যাচে তারা আর্সেনাল সফরে যাবে। কোভিড পজিটিভ হওয়ায় ডিফেন্ডার ওয়েসলি ফোফানাও রেনেইয়াসের বিপক্ষে খেলতে পারছেন না। তবে রোববারের ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন রজার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat