ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে মোবাইল কোর্টের দন্ড দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাত দিনের মধ্যে সরাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু।
আদালত বলেছে, যদি ওই নারী মনে করে মোবাইল কোর্টের দন্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে সে উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।
মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় গত ২০ ফেব্রুয়ারি ওই নারীকে দুইশ’ টাকা অর্থদন্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট। এ সময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 
পরে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট করেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat