ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, চলমান উন্নয়ন কাজ শেষ হলে সোনারগাঁও দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।  
প্রতিমন্ত্রী আজ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাউন্ডেশন আয়োজিত ‘মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কে এম খালিদ বলেন, ১৪৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবনসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় জাদুঘর ভবন সম্প্রসারণের মাধ্যমে আরও অধিক সংখ্যক ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন প্রদর্শন করা সম্ভব হবে। ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুবিধা বৃদ্ধি করে অধিক সংখ্যক দর্শনার্থীর ফাউন্ডেশন পরিদর্শন নিশ্চিত করা যাবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পে অডিটোরিয়াম ভবন নির্মাণ, লোকজ রেঁস্তোরা নির্মাণ, লোকজ ঘাট নির্মাণ, বৈদ্যুতিকরণ, মেলার ময়দান উন্নয়ন, লেক পুনঃখনন, লেকের পাড় রক্ষা ও সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে এসব অবকাঠামোর কাজ এগিয়ে চলছে। 
কে এম খালিদ বলেন, ‘বহু প্রতীক্ষিত সোনারগাঁওয়ের পানাম সিটির একটি ভবনের রেস্টোরেশন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অন্যান্য ভবনসমূহের রেস্টোরেশন কাজ অচিরেই শুরু করতে পারবো বলে আমার বিশ্বাস।’ 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সোনারগাঁও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি। 
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ। পরে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat