ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। তিনি জানান, রায় লেখার পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের সময় আরো ছিলেন আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিমসহ আপিল বিভাগের বিচারপতিগন, হাইকোর্ট বিভাগের বিচারপতিগন ও সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, দেশের নিম্ন আদালতে বেশির ভাগ রায় ও আদেশ বাংলায় হলেও সর্বোচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশ দেয়ার হার কম। তবে এখন সর্বোচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশ ঘোষণার প্রবণতা বাড়ছে।
সাধারণ মানুষ ও বিচার প্রার্থীরা যাতে রায় বুঝতে পারেন, সে জন্য ইংরেজিতে দেয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিমকোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat