ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর আন্ত:ঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২২ আজ মঙ্গলবার চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে সমাপ্ত হয়েছে। 
প্রতিযোগিতায় বিমান বাহিনী সদর দপ্তর ইউনিট চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক ইউনিট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর সুপারিনটেন্ডেন্ট আবু হেনা মো. মোস্তফা কামাল আযান প্রতিযোগিতায় প্রথম এবং বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট)’র সার্জেন্ট মো. মাসুম আলী ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। 
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 গত ১৩ ফেব্রুয়ারি স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬ টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat