ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেশাগত স্বাস্থ্য ও সেইফটি জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০৩০) প্রকাশ করেছে সরকার। জাতীয় কর্মপরিকল্পনা অনুসরণ করে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপদ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।
আজ রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের ১১তম সভায় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি জাতীয় কর্ম পরিকল্পনার মোড়ক উন্মোচন করা হয়।
সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শোভন কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, সেইফটি ও কল্যাণ নিশ্চিতকরণে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি কাউন্সিলের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
মন্নুজান সুফিয়ান বলেন, আরো ৫টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া  সারা দেশে  প্রায় সাড়ে ১৯ লাখ শ্রমিক করোনার টিকা গ্রহণ করেছেন বলে জানানো হয়।
তিনি বলেন, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে মালিকপক্ষ-শ্রমিককে প্রশিক্ষণ প্রদান এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে একটি ইন্সটিটিউট স্থাপন করা হচ্ছে। আগামী জুনের মধ্যে এ ইন্সটিটিউটের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।
জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের সভায় সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ, আইএলও এর প্রতিনিধি জর্জ ফলার, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন মালিক- শ্রমিক সংগঠনের  প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat