ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী  ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে মানুষের সচেনতা বৃদ্ধি পাওয়া দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের অভাব অনটন অনেকটাই কমে গেছে। দেশে দরিদ্র জনগোষ্টির বহুমুখী  কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।  মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয়না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন । এনামুর রহমান আজ সকালে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি মাদারগঞ্জের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জামালপুরের জেলা প্রসাশক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
এর আগে ডা. মো. এনামুর রহমান, মির্জা আজম এবং ত্রাণ মো. কামরুল হাসান মাদারগঞ্জ- সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat