ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ান দানিল মেদভেদেভকে পাঁচ সেটের জমাট লড়াইয়ে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। এর মাধ্যমে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ড সৃষ্টি করেছেন স্প্যানিশ তারকা। কিন্তু একইসাথে তিনি নোভাক জকোভিচের স্বপ্নও ভঙ্গ করেছেন। ভ্যাকসিন জটিলতায় মেলবোর্নে খেলতে ব্যর্থ হওয়া জকোভিচও রেকর্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকারের করোনা আইনের কারনে ভ্যাকসি না নেয়ায় তাকে দেশে ফিরে আসতে হয়। কিন্তু তারপরেও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ঠিকই ধরে রেখেছেন জকোভিচ। টানা ৩৫৮ সপ্তাহ ধরে সার্বিয়ান এই তারকা এক নম্বরে থেকে রেকর্ড সৃষ্টি করে চলেছেন।
মেলবোর্নের ফাইনালে পরাজিত মেদভেদেভ র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন। তবে জকোভিচের সাথে র‌্যাঙ্কিং পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন। 
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের পর জকোভিচ যে পয়েন্ট সংগ্রহ করেছিল সেটাই ধরে রেখেছেন। করোনার কারনে গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন কিছুটা দেরীতে শুরু হয়ে ৮-২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 
অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে রেকর্ড সৃষ্টি করার পরেও নাদাল র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানেই রয়েছেন। শীর্ষ ১০’এ অবস্থানের পরিবর্তন হয়ে উপরে ওঠা একমাত্র খেলোয়াড় হলেন ইতালির মাত্তেও বেরাত্তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদালের কাছে পরাজিত বেরাত্তিনি এক ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে রয়েছেন। 
এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ১১০১৫ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ (রাশিয়া)            ১০১২৫
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৭৭৮০
৪. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)        ৭১৭০
৫. রাফায়েল নাদাল (স্পেন)               ৬৮৭৫
৬. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)              ৫২৭৮
৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৪৮৩০
৮. কাসপার রুড (নরওয়ে)                 ৪০৬৫
৯. ফেলিক্স অগার-আলিয়াসিমে (কানাডা) ৩৯২৩
১০. ইয়ানিক সিনার (ইতালি)              ৩৭০৫

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat