ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) কোভ্যাক্স-এর মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে এবং আগামী মাসগুলোতে আরও কয়েক লাখ টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে। আজ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিকতম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই ঊর্ধ্বগতির সংক্রমনের বিরুদ্ধে সহায়তা করার জন্য আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করছে। 
এই ডোজগুলো শিক্ষার্থীদের এবং যারা তাদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে, সেই ঝুকিতে থাকা মানুষের জন্য  টিকাদান প্রক্রিয়া প্রসারিত করতে সাহায্য করবে এবং তারা ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে বুস্টার পেতে সক্ষম হবে বলেও তিনি  উল্লেখ করেন। 
সর্বশেষ অনুদানের ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ ৩ কোটি ৮৬ লাখেরও বেশি ডোজ এবং বাংলাদেশকে মার্কিন সরকারের কোভিড-১৯ সহায়তা ১২ কোটি ১০ লাখ ডলার ছাড়িয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, টিকা অনুদান ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযানে সমর্থন দিতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রয়াস জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ৭ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে টিকার সঠিক ব্যবস্থাপনা এবং প্রশাসনের প্রশিক্ষণ প্রদান করেছে। ফাইজার টিকার এই সরবরাহ ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজার টিকার এক বিলিয়ন ডোজ অনুদানের মাধ্যমে  বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রদানে নেতৃত্বদানে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ বলে এতে বলা হয়।  
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স সরবরাহ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৪ বিলিয়ন ডলার দান করেছে, যা এই সুপার পাওয়ারকে  বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সংগত প্রাপ্তির জন্য বিশ্বের বৃহত্তম দাতা করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat