ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে ডাকাতি ও মাদকসহ বেশকয়েকটি মামলার আসামি আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ নগর থেকে তাকে গ্রেফতার করা হয় ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন রোমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৪টি ডাকাতি ও ৩টি মাদক মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।স্থানীয়রা জানিয়েছে, কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের মদিনা বাজারসহ পুরো এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র বিক্রিসহ নানা অপকর্ম করতো পিচ্চি মাসুদ। অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত মাসুদ স্থানীয় অনেক নেতাকর্মীর ওপরও হামলা চালিয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat