ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবে যাওয়ায় নিখোঁজ ৩৯ জনের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিয়ামি কোস্টগার্ড জানায়, তারা ‘একজন ভাল সামারিটানের কাছ থেকে’ খবর পেয়েছিল যে তিনি ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন।
প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌযানটি শনিবার রাতে বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।
কোস্টগার্ডের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোন যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘কোস্টগার্ড বিমান ও পানিবাহী বিভিন্ন যানবাহনের সাহায্যে নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে। চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে সেখানে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat