ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। 
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষায় ৪৪৫ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২৮.৩৪ শতাংশ।
গত ২৮ অক্টোবরের পর থেকে এই বিভাগে করোনা সংক্রমণ ১ শতাংশের নিচে অবস্থান করছিল। ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। ২৯ ডিসেম্বর করোনা সনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। আর চলতি বছরের প্রথম থেকে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট সনাক্তের মধ্যে সিলেট জেলায় ২৯৯ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৪৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে ৫৭ হাজার ১৪১ জনের করোনা সনাক্ত হলো।
এদিন সুস্থ হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, হবিগঞ্জের ৫০ জন। এখন পর্যন্ত বিভাগে ৫০ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
করোনা সনাক্ত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৪ জনই সিলেট জেলার হাসপাতালে এবং ১ জন মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগে মোট ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat