ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জাইকার চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাইকা নগরীর অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পের পরিচালক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিটি মেয়রের কার্যালয়ে সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিুরুল হুদা, নির্বাহী প্রকৌশলী বিপ্লব বড়–য়া, ফরহাদুল আমলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাইকার প্রকল্প পরিচালক মো. গোলাম মোস্তফা সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানান, জাইকার অর্থায়নে নগরীর সে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলোর গুণগতমান অক্ষুণœ রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন করতে তারা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat