ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়েছে। 
এ ছাড়া অস্ট্রিয়া বাংলাদেশকে প্রায় দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান করেছে। 
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাক টিকেট দু’টি উন্মোচন করেন। ডাক টিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন,  অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।   
অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। 
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। 
আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ,
এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।    
দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat