ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ড দলের  প্রথম ম্যাচের অধিনায়ক রে ইলিংওর্থ মারা গেছেন।  খাদ্যনালীর ক্যান্সারের কাছে হার মেনে ৮৯ বছর বয়সে মারা গেলেন ইলিংওর্থ। 
ইলিংওর্থের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার। তারা জানায়, ‘রে ইলিংওর্থ মারা গেছেন জেনে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯ বছর বয়সে ১৯৫১ সালে ইয়র্কশায়ারের হয়ে অভিষেক হওয়ার পর ৩২ বছর ক্রিকেট খেলেন অফ স্পিনিং অলরাউন্ডার ইলিংওর্থ। 
আর ১৯৫৮ থেকে ১৯৭৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬১ টেস্ট খেলেছেন ইলিংওর্থ। দুই সেঞ্চুরিতে ২৩ দশকি ২৪ গড়ে রান করেছেন ১৮৩৬। বল হাতে ১২২টি উইকেট শিকার করেছেন তিনি। 
ইংল্যান্ডকে ৩১ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ইলিংওয়ার্থ। সেখানে জয় ১২টি। তার অধিনায়কত্বেই ১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ২-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছিলো ইংল্যান্ড। 
টেস্টের মত ওয়ানডের পরিসংখ্যান অত বেশি শক্তপোক্ত নয় ইলিংওয়ার্থের। তিন ওয়ানডেতে মাত্র ৫ রান ও ৪ উইকেট শিকার ছিলো তার। 
১৯৭১ সালে ওয়ানডে ইতিহাসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ইলিংওর্থ। ঐ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া বিল লরি এখনও বেঁচে আছেন। 
ক্রিকেটার ক্যারিয়ার শেষে নব্বই দশকে ইংল্যান্ড দলের প্রধান নির্বাচক ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ইলিংওর্থ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat