ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৩ ডিসেম্বর যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ পৌর শহরে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সন্ধ্যায় উল্লাপাড়া যুব সংঘ কার্যালয়ে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে উল্লাপাড়াকে হানাদার মুক্ত করে থানা চত্বরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ সকালে পৌর শহরে এক আনন্দ শোভাযাত্রা বের করেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি শোভাযাত্রাটির নেতৃত্বে দেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন - উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম মোস্তফা, গাজী সুজাবত আলী ও গাজী আব্দুল হামিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat