ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটকে আধুনিক চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। 
তিনি আজ বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত দশ তলা আউটডোর ভবন উদ্বোধনকালে এ কথা বলেন। 
ড. মোমেন বলেন, প্রতিবছর বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশি দেশে যান। এজন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারলে আমাদের বড় অংকের টাকা সেভ হবে। 
পররাষ্ট্রমন্ত্রী সিলেটে চিকিৎসা সেবার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দশ তলা আউটডোর ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় এই হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা অনেক বেড়ে গেল। 
তিনি আরো বলেন, সিলেট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট আট তলা ভবনের নির্মাণ কাজ আগামী মে মাসের মধ্যেই শেষ হবে এবং তখন সিলেটে চিকিৎসা সেবা আরো উন্নত হবে। ইতিমধ্যে দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে। 
এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat