ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মো: আরিফ হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন- লেখাপড়ার পাশাপাশি দক্ষ জনশক্তি হিসেবে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। কারিগরি দক্ষতা থাকলে বিদেশে ৫ জন অদক্ষ শ্রমিকের সমান একজন দক্ষ শ্রমিক বেতন পেয়ে থাকে। এছাড়া কারিগরি প্রশিক্ষণ থাকলে দেশের মাটিতেও কাজের মূল্যায়ন আছে। গত এক বছরে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরকারিভাবে ৬০ জন বিদেশে যাবার সুযোগ পেয়েছে। আরও ২৫০ জন বিদেশে যাবার পথে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক অ্যাড ইব্রাহীম শাহিন প্রমুখ।
সেমিনারে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা উন্নয়ন, বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ, তফসিলি ব্যাংকে অর্থ লেনদেনের বিষয়ে গুরত্ব দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat