ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি শীত মৌসুমে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইউরোপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অষ্ট্রিয়া চলতি সপ্তাহে লকডাউনে ফিরে যেতে বাধ্য হয়েছে। জার্মানী ও নেদারল্যান্ডসও নতুন পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলভুক্ত ৫৩টি দেশের আরো সাত লাখ লোক আগামী মার্চ নাগাদ করোনায় মারা যেতে পারে।
ইউরোপে ইতোমধ্যে করোনা ভাইরাসে ১৫ লাখ লোক মারা গেছে।
মহাদেশটিতে করোনা সংক্রমণ আবার উর্ধ্বমুখী হওয়ার পেছনে কিছু দেশে টিকা দেয়ার ধীর গতি, করোনার তীব্র সংক্রামক ডেল্টা ধরণ এবং নিষেধাজ্ঞা শিথিলকে দায়ী করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নে ৬৭.৬ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় নেয়া হয়েছে। কিন্তু দেশে দেশে এ হারে পার্থক্য রয়েছে। পূর্ব ইউরোপের অনেক দেশে টিকার দেয়ার হার খুব কম।  বুলগেরিয়ায় ২৪.২ শতাংশ লোককে পুরোপুুরি টিকার আওতায় নেয়া হয়েছে। কিন্ত পুর্তুগালে ৮৬.৭ শতাংশ লোককে টিকার পূর্ণ ডোজ নেয়া  হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, ইউরোপে গত সপ্তাহ থেকে করোনা সংক্রান্ত রোগে মৃত্যু বেড়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২শ’তে, যা সেপ্টেম্বরের শেষ নাগাদ ছিল ২ হাজার ১শ’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat