ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সফররত মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আজ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
নাসিমের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   
মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট দক্ষিণ এশীয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে এসে পৌঁছেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল ৯টা ১৫ মিনিটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানান।  
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাসিমের সফরে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উপর নজর থাকবে। 
সফরকালে তার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat