ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইন্সটিটিউট অফ চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গবেষণা ভিত্তিক অর্ধবার্ষিক জানার্ল ‘বাংলাদেশ ইকোনমিয়া’ প্রকাশ করেছে।
রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবন সভাকক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ ইকোনমিয়া জার্নালের এডিটোরিাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের জোয়াদ্দার, মোহাম্মদ ফোরকান উদ্দীণ ও মারিয়া হাওলাদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী তার বক্তব্যে বলেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাটা চ্যালেঞ্জ। তাই এক্ষেত্রে হিসাববিদদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান তিনি। একইসাথে তিনি দেশে সময়োপযোগি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থান সৃজন প্রতিষ্ঠান বিশেষ করে শিল্প ও সেবাখাতের সঙ্গে সংযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।  
অনুষ্ঠানে আতিউর রহমান গত ৫০ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির নানা তথ্য তুলে ধরে বলেন, দেশের অর্থনীতির সকল শাখায় প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এ কারণে নীতি-নির্ধারণ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের প্রতিনিয়ত গবেষণাধর্মী তথ্য-উপাত্তের প্রয়োজন হয়। পেশাজীবিরা যদি যথার্থ গবেষণা করে সেসব তথ্য-উপাত্ত দিতে পারেন তাহলে দেশ ও সমাজ উপকৃত হবে। তিনি গবেষণাধর্মী জার্নাল প্রকাশ করায় আইসিএবিকে ধন্যবাদ জানান।
আইসিএবির প্রেসডিন্টে মাহমুদুর হাসান খসরু জানান,বাংলাদেশ ইকোনমিয়া জার্নাল একটা প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে গবেষণার পাশাপাশি হিসাববিদ,অর্থনীতিবিদ,গবেষক,শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবিদের মতামত তুলে ধরা হবে।দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দেশবাসীর কল্যাণে আইসিএবি কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat