ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

স্বামীর বিরুদ্ধে আবারও যৌন হেনস্তা ও নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। তার অভিযোগের ভিত্তিতে স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশে অভিযোগ করেই ভর্তি হয়ে যান হাসপাতালে। জখমও গুরুতর। মাথা, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে মডেল ও বলিউড অভিনেত্রী পুনম পান্ডের। মুম্বাই পুলিশ বলছে, স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বছর বিয়ের পরের দিনই ভারতের গোয়াতে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্যাম বোম্বে। পুনম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার স্বামী তাকে শ্লীলতাহানি করেছেন। দক্ষিণ গোয়ায় এ ঘটনা ঘটে। তখন তাঁরা একটি ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
বেতন ৫২ কোটি টাকা, শাহরুখের ম্যানেজার এত কী করেন?বেতন ৫২ কোটি টাকা, শাহরুখের ম্যানেজার এত কী করেন?
গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। এর আগে দুই বছর তারা একসঙ্গে ছিলেন। নানা সময়ে বিতর্কিত কাণ্ড করে আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। এছাড়া ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat