ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৫ সালে সম্বন্ধ করে বিয়ে হয়েছে শাহিদ কপূর এবং মীরা রাজপুতের। এখন দুই সন্তানের অভিভাবক তাঁরা। নিজেদের বিবাহ-পরবর্তী প্রেমের রোমাঞ্চকর গল্প, রাগ-অনুরাগের কথা বার বার তুলে ধরেন শাহিদ-মীরা। এ বার আরও এক মজার গল্প প্রকাশ করলেন শাহিদ-পত্নী। মীরার কলেজের এক বান্ধবী তাঁরই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মীরাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আগে শাহিদের ছবি দেখে মীরার কখনও তাঁর প্রতি ভাল লাগা তৈরি হয়েছিল? এর উত্তরে মীরা জানান, তাঁর এক বান্ধবী শাহিদকে পছন্দ করতেন। মীরার কাছে মাঝে মধ্যেই সেই গল্প করতেন বান্ধবী। বলতেন, ‘‘তুমি জানো, স্কুলে পড়ার সময় থেকেই আমি শাহিদকে পছন্দ করতাম?’’ তখন শাহিদকে নিয়ে কোনও রকম উত্তেজনা ছিল না মীরার। তাঁর কথায়, ‘‘শাহিদ তো তখনও আমার জীবনের অংশ নয়।’’
তার পরেই একেবারে ২০১৫ সাল। শাহিদের সঙ্গে মীরার বিয়ে স্থির হয়। সে কথা জেনে সেই বান্ধবী উত্তেজনায় বিহ্বল হয়ে উঠেছিলেন। কিন্তু কোনও রকম মনোমালিন্যের অবকাশ তৈরি হয়নি। মীরা, শাহিদ এবং মীরার বান্ধবী, বান্ধবীর স্বামী এই ঘটনার কথা মনে করে বার বার হেসে ওঠেন। একসঙ্গে বসে তা নিয়ে স্মৃতিচারণও হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat