ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসছে শীত, বাড়ছে লেপের কদর। তাই কুমিল্লার লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাও বেড়েছে। পাশাপাশি ব্যাবসায়ীরাও দোকান সাজিয়ে বিক্রি শুরু করেছেন শীতের গরম কাপড়। গত সপ্তাহ থেকেই এ জেলায় শীত অনুভূত হচ্ছে। ভোরবেলায় কুয়াশায় ঢেকে যায় সবুজ মাঠ ও গাছপালা। পৌষ ও মাঘ মাস পুরো শীতকাল। শীত মোকাবিলায় পল্লী গ্রামের মানুষ আগেভাগেই লেপ-তোষক জোগাড় শুরু করেছেন। তাই শীতকে সামনে রেখে লেপ, তোষক কারিগরদের এখন যেন দম ফেলার ফুরসত নেই।
জেলার চান্দিনা উপজেলার শুহিলপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, কেউ পুরনো লেপ ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছেন। কেউ নতুন তুলার তৈরি লেপ, তোষক ও বালিশ অর্ডার করছেন দোকানীদের কাছে। আবার অনেকে শীতের জ্যাকেট ও গরম কাপড় কিনতে ভিড় করছেন গরম কাপড় বিক্রেতার দোকানে।
কুমিল্লা শহরের লেপ তোষকের কারিগর মো. রমজান আলী জানান, সারা বছরের মধ্যে তারা প্রায় ৬ মাস অন্য কাজ করেন। আর শীত আসার সঙ্গে সঙ্গে তাদের কদর বেড়ে যায়। এ সময়টায় তারা বিভিন্ন লেপ-তোষকের দোকানে গিয়ে প্রতিদিন ৬শ থেকে ৭শ টাকায় লেপ-তোষক তৈরি করে থাকেন। অনেক কারিগর লেপ প্রতি ২শ থেকে ৩শ টাকাও নেন। শহরের লেপ-তোষকের দোকান মালিক আমিনুল ইসলাম বলেন, শীত জেঁকে না বসলেও অনেকে আগেভাগেই লেপ-তোষক বানাতে শুরু করে দিয়েছেন। অন্যবারের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। পুরো বছরের চেয়ে শীতের এ তিন মাস বেচাকেনা একটু বেশিই হয়। তাই ক্রেতাদের কথা ভেবে জিনিসপত্রের গুণগত মান বজায় রেখে অর্ডারি কাজের পাশাপাশি রেডিমেড জিনিসও তৈরি করে বিক্রি করছেন। ক্রেতা আমেনা বেগম নামের এক গৃহবধূ জানান, শীতে মোটা কাঁথা-কম্বল যাই বলেন না কেন, লেপ ছাড়া শীতের মজা জমে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat