ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আজ ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শীর্ষক বই প্রকাশের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশের প্রকাশক সাহিদুল ইসলাম বিজু চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গত ১৭ মার্চ ২০২০ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন উপলক্ষে ‘কোটি মানুষের কন্ঠস্বর’ শীর্ষক একটি স্মারক সংকলন প্রকাশ করে। এই সংকলনটির বহুল প্রচার এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষে বই আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংকলনটির প্রধান সম্পাদনা উপদেষ্টা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং সম্পাদনা উপদেষ্টা জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সংকলনটি সম্পাদনা করেছেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
বৈচিত্র্যপূর্ণ এই প্রকাশনা এক মলাটে ধারণ করেছে বঙ্গবন্ধুর জীবন-কর্মের রেখাচিত্র আর তাঁর স্মৃতি এবং তাঁকে নিয়ে আপনজনের স্মরণার্ঘ্য। নভেম্বর মাসের মাঝামাঝিতে বইটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat