ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত লটারি আজ বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আয়োজনের সার্বিক বিষয়ের উপর উপস্থাপনা প্রদান করেন প্রিয় ডট.কম এর প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। 
২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ১০ মার্চ ২০২১ পর্যন্ত, ১০০ দিন ধরে চলা এই প্রতিযোগিতার ৬৭ লাখ ৩০ হাজার ৩৭৩টি সঠিক উত্তরের মধ্য থেকে কম্পিউটারাইজড লটারির মাধ্যমে অতিথিবৃন্দ ১০০ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করেন। আশা করা যাচ্ছে যে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লটারিতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্বিবিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় আয়োজিত এ লটারি অনুষ্ঠানে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল প্রিয়.কম। এছাড়াও এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল দারাজ বাংলাদেশ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড গ্রুপ ও টেলিটক বাংলাদেশ। অনুষ্ঠানটি প্রিয় ডট কমের ফেসবুক ও ইউটিউব পেইজে সরাসরি  প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat