ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক  শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেল  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
আজ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরেছে  বাংলাদেশের যুবারা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেল শ্রীলংকা। 
প্রথম ম্যাচ ৪২ রানে ও দ্বিতীয়টি ১ রানে হেরেছিলো বাংলাদেশ। 
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা আশিকুর জামান অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া আহসান হাবিব ৩৩ ও নাইমুর রহমান ২৭ রান করেন। 
জবাবে ২০ বাকী রেখে বাংলাদেশের টার্গেট স্পর্শ করে শ্রীলংকা। দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিন নম্বরে নামা শিভন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি। বাংলাদেশের মুশফিক হাসান ৩টি উইকেট নেন। 
এই ভেন্যুতেই সিরিজের বাকী দুই ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat