ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
তাদের কাছ থেকে জব্দকৃত ১ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ১২৯ কেজি মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার আজ বুধবার বেলা ১১ টায় জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় মা ইলিশ শিকারের অপরাধে মা ইলিশ রক্ষা অভিযানের ১৭তম দিনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষায় ১২টি অভিযানে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আটককৃত ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৯ কেজি মা ইলিশ।
তিনি বলেন, আমাদের কঠোর অবস্থানের কারনে শরীয়তপুরে মা ইলিশ শিকারী অসাধু জেলেরা এখন নদীতে নামার সাহস হারিয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের এ অভিযান নিচ্ছিদ্রভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat