ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ১০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য রাজনীতি করেন। আজ সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুজিববর্ষ মঞ্চে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ কালে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তিনি দেশের জনগনের কথা ভাবেন। জনগণের জন্য রাজনীতি করেন। মহামারী করোনাকালীন সময়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাঠিয়েছেন যা কেউ ভাবতেও পারেনি। মতিয়া চৌধুরী উপজেলার ৬৩২ মসজিদ ৮০ মন্দির ১৬ গীর্জা ও ২০টি শ্মশান কে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ৫৩৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীকে নগদ ১ হাজার টাকা করে অনুদান দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat