ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ১০৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে  বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় বসছে ‘বঙ্গবন্ধু  ৫ম আন্তর্জাতিক জিমন্যাস্টিকস  প্রতিযোগিতা।’
টুর্নামেন্টকে সফল করতে বেশ কয়েক মাস যাবতই  চলছে  প্রস্তুতি। তারই অংশ হিসেবে  আজ  বিকেলে  জাতীয় ক্রীড়া পরিষদের (এনএনসি) জিমনেশিয়ামে বাংলাদেশ দলের প্রশিক্ষণ প্রত্যক্ষ করতে এবং টুর্নামেন্ট উপলক্ষে  আনা  বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।  এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন, এনএসসি সচিব মো: মাসুদ করিম ও ফেডারেশনের বর্মকর্তাবৃন্দ।
এ সময় টুর্নামেন্ট আয়োজন এবং এ উপলক্ষে আনা বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  পুরো জিমনেশিয়াম  ঘুরে দেখেন। এ সময় তিনি জিমনেশিয়ামের কিছু সমস্যা সম্পর্কে অবহিত হন এবং এ সব সমস্যা সমাধানে  কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  টুর্নামেন্টে অংশগ্রহণকারী  জিমন্যাস্টদের সাথেও পরিচিত হন তিনি। এ সময়  প্রতিমন্ত্রী  বলেন,‘ জাতির পিতার  জন্মশত বার্ষিকী উপলক্ষে  আয়োজিত  আসন্ন টুর্নামেন্টে  ভাল করতে  প্রশিক্ষণসহ  যাবতীয় ব্যবস্থা ফেডারেশন ও সরকারের  পক্ষ থেকে  করা হবে। শুধু  এ টুর্নামেন্টেই নয়  ভবিষ্যতে আন্তর্জাতিক  বিভিন্ন আসরে বাংলাদেশ যাতে ভাল করতে পারে সে  জন্য সরকারের পক্ষ থেকে  প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে ।’
ফেডারেশনের  সভাপতি বশির আহমেদ মামুন জানান, সারা বছরই জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ চললেও  আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে  বাছাই  করা ১১জন ছেলে ও ৯জন মেয়ে জিমন্যাস্টকে  প্রশিক্ষণ  দেয়া হচ্ছে। 
খেলোয়াড়দের  নিয়ে গত ছয় মাস যাবত নিবিড় প্রশিক্ষণ  চলছে। ছেলে-মেয়ে উভয় দলের জন্য  আবাসন ব্যবস্থাসহ প্রয়োজনীয়  যাবতীয়  পদক্ষেপ  গ্রহণ করা হয়েছে। 
মামুন জানান,‘ আসন্ন টুর্নামেন্টে  স্বাগতিক  বাংলাদেশ ছাড়া  এখন  পর্যন্ত সাতটি  দেশ তাদের অংশ গ্রহণ  নিশ্চিত করেছে। আরো  কয়েকটি দেশ অংশ গ্রহণে আগ্রহ  প্রকাশ করেছে। টুর্নামেন্ট উপলক্ষে আমরা  ফেডারেশনের তহবিল থেকে ৩৫ লক্ষ টাকার  বিভিন্ন  সরঞ্জামাদি কিনেছি। এ ছাড়া  খেলাটির  নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল  জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) পক্ষ থেকে দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন  সরঞ্জামাদি পাওয়া গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat