ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিন অতিবাহিত হওয়ার পর বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৮ জন এবং অন্য উপজেলার ৪ জন। অন্যদিকে মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ১৪ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৩৮ জন, বাকি ২৮ হাজার ১৭৬ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯১ জনের।
রোববার (১০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চমেক ল্যাবে ১৭১টি নমুনার মধ্যে ৬ জন, ৮৬টি অ্যান্টিজেন টেস্ট করে ৬ জন, শেভরনে ৫০১টি নমুনার মধ্যে ১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএল ল্যাবে ৩টি ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া চবি ল্যাব, সিভাসু ল্যাব, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মা ও শিশু হাসপাতাল ল্যাব এবং ল্যাব এইডে এদিন নমুনা পরীক্ষা করা হয়নি।
উপজেলাগুলোর মধ্যে বোয়ালখালীতে একজন ও ফটিকছড়িতে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, সীতাকু-, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat