ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বরেছেন, গণতন্ত্র বিকাশে অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ইমরান আহমদ আজ রোববার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১২ বছর আগের তুলনায় বাংলাদেশ এখন সবদিক থেকেই অনেক উন্নতি লাভ করেছে। মন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অনেক সূচকে আমাদের দেশ এগিয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে।’
তিনি হাজার-বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন,‘যে দল আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সে-দলই দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন প্রমুখ বক্তৃতা করেন।
পরে, মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম-দিন উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশপ্রেমিক ও জনদরদী হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat