ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
আজ রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, গতকাল সোমবার এই দুই পরীক্ষার যে সময়সূচি প্রকাশিত হয়েছে তার ওপর ভিত্তি করে সুষ্ঠুভাবে সময়মতো সব পরীক্ষা সম্পন্ন হবে। এ সময় তিনি সবার সহযোগিতা আশা করেন।
শিক্ষার্থীরও পরীক্ষার বিষয়টি  যথাযথ উদযাপন করবে।
তিনি আরো  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষা মন্ত্রনালয় শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
‘যিনি আমাদের জন্য, আমাদের দেশকে মর্যাদার জায়গায় নিয়ে যাচ্ছে তাঁর সাহসী ও সুস্থ নেতৃত্বে তাকে সম্মান জানানোর জন্য আমাদের এই  শিক্ষা পরিবার বৃক্ষ রোপণটিকে বেছে নিয়েছি। আমাদের শিশু-কিশোররা দিবসটি উপলক্ষে সারাদিন গাছ রোপণ করবে। পরিবেশের সংরক্ষণ করবে, গাছের পরিচর্যা করবে।’
শিক্ষামন্ত্রী বলেন, এই গাছ পরিচর্যার মধ্য দিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে    শ্রদ্ধা জানাতে শিখবে। আর এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্যোগী ভূমিকা পালন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat