ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার সদর উপজেলায় আজ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী বাস ও সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষকসহ-সহ দুজন নিহত হয়েছেন। 
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) এবং সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বুধবার বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ সদর একটি সিএনজি-চালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জ সদর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক রোকেয়া আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। তাদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat