ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী বাবা ও দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়া এবং দুইছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।
এ ঘটনায় চারসদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে একটি সিএনজি-চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশ্যে ছেড়ে আসে।অন্যদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজি-চালিত অটোরিকশাটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা দু’জন মারা যান।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিত সিনহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটির তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat