ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন নাগরিকসহ প্রায় ১শ’ যাত্রী নিয়ে একটি ফ্লাইট বৃহস্পতিবার কাবুল বিমান বন্দর থেকে দোহায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাবুল থেকে বিদেশী ও তাদের সহযোগী আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার পর প্রথম এই বিমানটি বিদেশীদের নিয়ে কাবুল ত্যাগ করেছে।
আফগান শরণার্থীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট দোহা বলেছে, কাবুল বিমান বন্দর পুনরায় দ্রুত সচল করতে তারা তুরস্কের সাথে কাজ করছে, যাতে বিদেশগামী লোকদের সামাল দেয়া এবং তাদের সাহায্য প্রদান করা যায়।
এএফপি’র সংবাদদাতা বলেছেন, গতমাসে বিশৃংঙ্খল পরিস্থিতির মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশী লোক সরিয়ে নেয়ার পর বিদেশীদের বহনকারী এই প্রথম ফ্লাইটটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে দেখেছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র এএফপি’কে জানায়, কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-এ আমেরিকান, কানাডিয়ান, জার্মান এবং ইউক্রেনীয়সহ ‘প্রায় ১১৩ জন’ যাত্রী ছিল। দোহায় আফগান শরণার্থীদের একটি কেন্দ্র সকল যাত্রী গ্রহন করেছে।
সূত্র এর আগে জানিয়েছিল ফ্লাইটটিতে ২শ’ জন যাত্রী রয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি এই বিমান যাত্রার অনুমতি দেওয়ার জন্য তালেবানদের প্রশংসা করেছেন এবং এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
শেখ মোহাম্মদ বলেন, ‘আমরা আসলে তালেবানদের কাছ থেকে এটাই আশা করছি, যাতে এই ইতিবাচক বিবৃতিগুলো কার্যকর হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat