ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-০২
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের কাজীর দেউরী মোড়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহদাত হোসেন বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় নগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে আসার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত ও বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।’
কোতায়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কাজীর দেউড়ি মোড়ে বিএনপির সমাবেশকে ঘিরে একজন বিএনপি কর্মী উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাটিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৭ জনকে আটক করা হয়েছে। আটক ৭ জনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat