ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শনিবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি অভিনেতা আরমান কোহলির মুম্বাইয়ের জুহুর বাড়িতে তল্লাশি চালায়। এরপর নিষিদ্ধ মাদক মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতা এবং প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে।
তবে এটা প্রথম ঘটনা নয়৷ এর আগেও বেআইনি কাজে জড়িয়ে পড়েছিলেন তিনি। ২০১৮ সালেও গ্রেফতার হয়েছিলেন আরমান। সে বার তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৪১টি স্কচ হুইস্কির বোতল। যা ছিল আইনবিরুদ্ধ।
বান্ধবী নীরু রন্ধওয়াকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগেও অভিযুক্ত হন আরমান। ফ্যাশন ডিজাইনার নীরুর সঙ্গে আরমানের প্রেমঘটিত সম্পর্ক ছিল ২০১৫ থেকে ২০১৮ অবধি৷ পরে অবশ্য আরমানের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়েছিলেন নীরু। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে নীরু ছিলেন আরমানের স্টাইলিস্ট।
আরমানের পাশাপাশি শনিবার মাদককাণ্ডে এনসিবি গ্রেফতার করে টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকেও। গত কয়েক মাস ধরে তার খোঁজে তল্লাশি চলছিলো।
এর আগে এপ্রিল মাসে অভিনেতা আজাজ খান এবং আরও কয়েক জনকে মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জেরাতেই গৌরবের নাম উঠে আসে৷ সংবাদ সংস্থার খবর, গ্রেফতারের পর অভিনেতাকে এনসিবি কাস্টডিতে পাঠানো হয়েছে ৩০ অগাস্ট অবধি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat