ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১১ মামলার হাজিরার জন্য আগামি ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে গত ১০ আগস্ট এই ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। সেসময় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন এদিন ধার্য করেন।২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় দু’টি মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহের অভিযোগে অপর মামলাটি করেন।এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat