ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কাজ করা মন্দের কিছুনা। যে কাজই করেননা কেন- সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।
মন্ত্রী শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী এসময় আরো বলেন, যেকোন দুর্যোগে ভয়ের কিছু নেই, সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিলো, পাশে আছে। তিনি বলেন, শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।
পরিকল্পনামন্ত্রী  বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে এসময়  উপস্থিত  ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat