ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নটিংহ্যামে ভারতকে জয় বঞ্চিত করলো বৃষ্টি, ক্রিকেট বিশেষজ্ঞদের মতামতটা এমনই। বৃষ্টির কারনে পঞ্চম দিন ভেস্তে গেলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। তবে রুট বলছেন, পঞ্চম ও শেষ দিন খেলা হলে ইংল্যান্ডই জিততো। ম্যাচ জিততে শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। কিন্তু বৃষ্টিতে শেষ দিন খেলা না হলে, ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হলো। এতে স্বাভাবিকভাবে হতাশা ঝড়লো ভারতের অধিনায়ক বিরাট কোহলির কন্ঠে। 
সিরিজের প্রথম টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডকে চেপে ধরেছিলো ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিং তোপে মাত্র ১৮৩ রানে প্রথম দিনই অলআউট হয় তারা। ভারতের বোলারদের তোপে। এরপর ভারতের ব্যাটিং যুৎসই না হলেও, ২৭৮ রান তুলেও লিড নিতে পারে ভারত।  
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে পিছিয়ে অধিনায়কের রুটের ব্যাটে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। রুট সেঞ্চুরির স্বাদ নিলেও, ইংল্যান্ডকে ৩০৩ রানে বেশি করতে দেননি ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া বুমরাহ, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। 
জয়ের জন্য ২০৯ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫২ রান করে ভারত। আর পঞ্চম দিন খেলা না হলে ম্যাচটি ড্র হয়।
তবে খেলা হলে যে ভারত জিততো তা মানছেন রুট। তিনি বলেন, ‘আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচ জয়ের। দারুণ জায়গায় ছিল ম্যাচটি। শেষ দিন খেলা জমে যেতে পারতো। আশা করবো, পরের ম্যাচগুলোতে আমরা জিততে পারবো।’
হতাশা নিয়ে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘খেলার তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা ছিল। তবে শেষ দিনের পুরোটা সময় যে বৃষ্টিতে ভেস্তে যাবে তা ভাবতেও পারিনি। এটা খুবই হতাশাজনক। চতুর্থ দিন আমরা ৫২ রান করে ফেলার পর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে এই ফল হতাশার।’
লর্ডসে আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat