ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আরো এক হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ২৭৯ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জনে।
কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে কোভিড-১৯ রোগ সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলা করছে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলের ১৩ কোটি ৬০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছে। আর ৩ কোটি ৮৭ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat