ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাদ্য সংকটে থাকা গোপালগঞ্জ ও ঝালকাঠির অসহায় মানুষের পাশে দাঁড়ালো সেনা সদস্যরা।
গোপালগঞ্জ সংবাদদাতা জানান- টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের দেড় হাজার লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার টুঙ্গিপাড়ায় উপজেলা হেলিপ্যাডে, কাশিয়ানী উপজেলা সদরে এবং মুকসুদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৩ কেজি ডাল, ৩ কেজি তেল, ১ কেজি লবন এবং ২ কেজি চিনি। ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, মেজর তানজীর আহম্মদ, মেজর তানভীর আহম্মদ, ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, ক্যাপ্টেন শাহ-ই-মাশরুর রামীম এবং সাদাফ আবরার রাইয়ান উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সংবাদদাতা জানান, বুধবার সকাল থেকে ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটা তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ দারাজাত। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat