ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  
রেলপথ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বলেন, আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ জুন এই বিশেষ ট্রেন পরিচালনার বিষয়ে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে তিনি জানান। 
রেলপথ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, গত বছর শুধু পশু পরিবহনের সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এখন পর্যন্ত জামালপুর থেকে ট্রেন পরিচালনার বিষয়টি চূড়ান্ত। পরিস্থিতি বিবেচনায় এবং ব্যবসায়ীদের আগ্রহের উপর ভিত্তি করে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলের পশু আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত বছর দুটি ট্রেন চললেও এবার তা বাড়তে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও চাহিদার উপর। 
মহামারি করোনায় কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat