ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৬-২৯
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃটেনের সশ¯্রবাহিনী প্রধান স্যার নিক কার্টার করোনাভাইরাস পজেটিভ হওয়ার পরে বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং শীর্ষ সামরিক কমান্ডাররা সোমবার থেকে সেলফ-আইসোলেশনে গেছেন। 
স্যার নিক কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নিকের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী এবং রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) প্রধান এবং স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানদের ১০ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সতর্ক করেছে। 
ডেইলি টেলিগ্রাফ জানায়, ইউকে সেনাবাহিনী প্রধান এবং স্যার নিকের ডেপুটি জেনারেল স্যার মার্ক কার্লেটন ম্মিথ বৈঠকে যোগদানের পরে সপ্তাহান্তে কোয়ারান্টাইনে রয়েছেন এবং পিসিআর টেস্টের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, “নিয়মিত কোভিড-১৯ চেকআপ টেস্টে প্রতিরক্ষা বাহিনী প্রধানের করোনা পজেটিভ শনাক্ত হয়।” 
তিনি বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী সহ তাঁর সঙ্গে উচ্চ পর্যায় বৈঠকে অংশগ্রহনকারী সহকর্মীরা সরকারী নির্দেশনা অনুযায়ী সেলফ-আইসোলেশনে রয়েছেন। কমান্ডাররা আইসোলেশনে থাকাকালে সামরিক বিষয়ক কার্যক্রম দূরনিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat