ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-২৫
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের মধ্যাঞ্চলে শুক্রবার একটি মার্শাল আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সরকারের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, হতাহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।
ঝেচাং কাউন্টির সরকারি বিবৃতিতে বলা হয়, আগুন নেভানো হয়েছেএবং কর্তৃপক্ষ এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে।
স্থানীয় সরকারের এক স্টাফের উদ্ধৃতি দিয়ে বেইজিং তৌশিয়াও নিউজ জানায়, এ অগ্নিকান্ডের সময় সেখানে ৩৪ বোর্ডিং শিক্ষার্থী ছিল।
বিবৃতিতে বলা হয়, হেনান প্রদেশের প্রত্যন্ত ঝেংচাং কাউন্টির  ওই কেন্দ্রের ব্যবস্থাপককে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। সেখানে অজ্ঞাতনামা এক চিকিৎসক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আহতদের বাঁচাতে সবকিছ ুকরছে।
উল্লেখ্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে চীনে মারাত্মক অগ্নিকান্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat